বুধবার (২৭ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রাতে পাবনার রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাফিউল ইসলাম তাদের নির্বাচিত ঘোষণা করেন।
বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিতরা হলেন-পাবনা সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোশাররফ হোসেন (আওয়ামী লীগ), ভাইস চেয়ারম্যান পদে গোলাম আজম শাওয়াল বিশ্বাস (আওয়ামী লীগ) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. শামসুন্নাহার রেখা (আওয়ামী লীগ)। অপরদিকে, সুজানগর উপজেলায় চেয়ারম্যান পদে মো. শাহিনুজ্জামান শাহিন (আওয়ামী লীগ) বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হন।