কৃষকলীগ নেতা খায়রুল হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

বাবার হত্যার বিচার দাবি করে মানববন্ধনে অংশ নেয় খায়রুলের শিশুসন্তানপাবনার চরশিবরামপুরে কৃষকলীগ নেতা ইঞ্জিনিয়ার খায়রুল হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। চরশিবরামপুর এলাকাবাসী ও জেলা কৃষকলীগের যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (২ মার্চ) বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আবদুল হামিদ সড়কে আয়োজিত এ মানববন্ধনে  খায়রুলের পরিবারের সদস্যরাসহ স্থানীয় বহু মানুষ অংশ নেন। এ সময় তারা খায়রুলের পরিবারের নিরাপত্তা ও অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বহু মানুষ অংশ নেনমানববন্ধন চলাকালে বক্তব্য দেন– খায়রুলের স্ত্রী শিরিন খাতুন, ভাই আমিরুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক তৌফিক হাবিব, সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন ও অন্যরা।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি পাবনার চরশিবরামপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী আন্দোলন গড়ে তোলার কারণে স্থানীয় মাদক ব্যবসায়ীরা খায়রুল ইসলামের উপর ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করে বলে অভিযোগ পাওয়া যায়।  দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও দু’পায়ের রগ কেটে তাকে হত্যা করে।