নিহত আবু তাহেরের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। তিনি পেশায় একজন ফার্ণিচার ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে আবু তাহের ট্রাকে চড়ে ফার্নিচার নিয়ে স্থানীয় চাঁড়মিজী দরগাহ মেলায় এসেছিলেন। মহিলা কলেজের সামনের সড়কের ওপরে থাকা বিদ্যুতের তার ট্রাকের সঙ্গে লাগবে দেখে তা হাত দিয়ে সরানোর চেষ্টা করেন তিনি। এসময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি তার মারা যান।
ওসি আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত আবু তাহেরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।