হিলিতে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতারদিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার(৩ মার্চ)সকালে হিলি সীমান্তের সিপি রোড ও ষষ্টিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো, হিলির উত্তরবাসুদেবপুর গ্রামের মৃত নবাব আলীর ছেলে আব্দুল আওয়াল (২১), ফকিরপাড়া এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (২৩), হিলির বোয়ালদাড়ের ষষ্টিপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শাহাদৎ হোসেন (৩৮)।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এসময় সকাল সাড়ে ৭টার দিকে হিলির বোয়ালদাড়ের ষষ্টিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১শ’ বোতল ফেনসিডিলসহ শাহাদৎ হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ভোরে হিলির সিপি রোড এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল ফেনসিডিলসহ আব্দুল আওয়াল ও বাপ্পি নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।