দিনাজপুরে ইয়াবাসহ আটক ১

র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক বাবুদিনাজপুরে ২৬০ পিস ইয়াবাসহ বাবু (৪০) নামে এক মাদক চোরাকারবারিকে শনিবার (২ মার্চ) রাতে আটক করেছে র‌্যাব। ওই ব্যক্তি শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডের লাইনপার এলাকার মৃত বদি জামানের ছেলে। তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।
র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির দিনাজপুর অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানান, গত শনিবার (২ মার্চ) রাতে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড মোড়ে অভিযান চালায় র‌্যাব। এ সময় সেখানকার সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনায় জড়িত বলে স্বীকার করেছে।