শপথ বাক্য পড়ানো শেষে বিভাগীয় কমিশনার বলেন, ‘পটুয়াখালী জেলা এখন সারা দেশের উন্নয়নের শীর্ষে। সুতরাং পটুয়াখালীর জনপ্রতিনিধিদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আশা করি আপনারা নিজেদের সততার পরিচয় দিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেবেন।’
গত ২৮ ফেব্রুয়ারি পটুয়াখালী পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী আলমগীরকে হারিয়ে মেয়র নির্বাচিত হন বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমেদ। ওই নির্বাচনে মহিউদ্দিন পেয়েছিলেন ১ হাজার ২৪২ ভোট এবং কাজী আলমগীর পেয়েছিলেন ২ হাজার ৯৭৪ ভোট। বিএনপিবিহীন নির্বাচনে মেয়র পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।