রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

রাজবাড়ীরাজবাড়ী জেলার গোয়ালন্দে বিদ্যুতের খুঁটিতে লাইন টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদ হাসান (২৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ৮টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার আখ সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ হাসান যশোর জেলার মেহেরপুর কেশবপুর গোপসেনা গ্রামের মো. নাসিরের ছেলে।

নিহত নাহিদের চাচাতো ভাই ও বৈদ্যুতিক লাইন টানোর কাজের ফোরম্যান আ. কাদের বলেন, ‘গত ২৫ দিন আগে নাহিদ যশোর থেকে রাজবাড়ীতে কাজে আসে। বুধবার সকালে খুঁটিতে কাজ করার সময়  সে  ওপর থেকে নিচে পরে যায়।দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. এসএম তারেক আনাম জানান, ‘হাসপাতালে নাহিদকে মৃত অবস্থায় নিয়ে এসেছে তার লোকজন। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানা পুলিশকে জানানো হয়েছে। তবে নাহিদের চোখে রক্ত ঝড়ছিলো। ইসিজি করে দেখা গেছে হৃদযন্ত্র বন্ধ ছিলো।’