নড়াইলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

নড়াইলনড়াইলের কালিয়া উপজেলার লক্ষীপুর গ্রামে চোর সন্দেহে বদর শিকদার (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা স্থানীয় জনগণ। শুক্রবার (৮ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বদর শিকদার বাগেরহাটের চিতলমারী উপজেলার কাঠিপাড়া গ্রামের মহব্বত শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার রাত সাড়ে ৩টার দিকে লক্ষীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে শাহজানের বাড়িতে চুরি করতে গেলে বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে যান।এ সময় তিনি ও পরিবারের সদস্যরা চোর চোর বলে চিৎকার করতে থাকলে আশপাশের ও গ্রামের লোকজন ছুটে এসে বদর শিকদার নামের ওই ব্যক্তিকে ধরে ফেলে। একপর্যায়ে উপস্থিত উত্তেজিত জনতা চোর সন্দেহে তাকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে সে মারা যায়।

ওসি আলমগীর কবির জানান,লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কালিয়া থানায় মামলা দায়ের হয়েছে।