আট উপজেলায় মোট কেন্দ্র ৪৯০টি এবং কক্ষ ২ হাজার ৯৪৩টি। ভোটার সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার ১৪৭ জন।৮ উপজেলায় চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে শুক্রবার রাতে নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে একটি উপজেলায় নির্বাচন স্থগিতের আদেশ দেওয়া হয়েছে। নির্বাচন ন্যায়সঙ্গত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা সম্ভব হবে না বলে কমিশনের কাছে প্রতিয়মান হয়েছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখতে বলা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকতা আব্দুল্লাহ আল- মোহতাসিম জানান, জেলার ৮টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নিরাপত্তা প্রদানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।