নিহতরা হলেন, দুপচাঁচিয়া উপজেলার গুণাহার চান্দাইল গ্রামের জসিম উদ্দিনের ছেলে সিএনজি চালক আফজাল হোসেন (৪৫), আদমদীঘির সান্তাহারের পৌওতা এলাকার মৃত উজির উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৬৪) ও একই উপজেলার নশরতপুর গ্রামের জগদীস সাহার ছেলে শ্যামল সাহা (৫৫)।
আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকার বিকেল পাঁচটার দিকে আদমদীঘির মুরইল পূর্ব বাজার এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আফজাল ও যাত্রী শহিদুল ইসলাম মারা যান।
আহত চারজনকে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে শ্যামল সাহার মৃত্যু হয়। আহতরা হলেন, আদমদীঘির শিবপুরের নূরুল ইসলামের ছেলে আলহাজ্ব (৩৩) ও দুপচাঁচিয়ার উনাহর সিংড়ার মহসিন আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৪)।