রাজবাড়ীতে ট্রাকচাপায় শিশু নিহত





রাজবাড়ীরাজবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় ইশা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মার্চ) সকালে জেলা সদরের বানিবহ বাজারে এ ঘটনা ঘটে। নিহত ঈশা বানিবহ এলাকার চান্দু ব্যাপারীর মেয়ে। 
স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ জানান, শিশু ঈশা বানিবহ বাজার এলাকায় রাস্তার পাশে তার বাবা চান্দু ব্যাপারীর হাত ধরে দাঁড়িয়ে ছিল। এ সময় রাস্তার বিপরীত পাশে চাচাতো ভাইকে দেখে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে একটি চলমান ট্রাকের সাথে ধাক্কা লেগে আহত হয়। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।



রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ রায়হান জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।