সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

 

সাতক্ষীরা জেলাসাতক্ষীরার কলারোয়ায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নয়ন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। সোমবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলার বামনখালি বাজারে এ দুর্ঘটনা ঘটে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নয়ন বামনখালি গ্রামের মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানান, বামনখালি বাজারে একটি মোড়ে ঘোরার সময় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নিহত হয় ও আরও দুইজন আহত হয়।

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান  বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।