স্থানীয়রা জানান, অটোভ্যানে ওই শিশুসহ তার পরিবারের লোকজন পাংশা থেকে বাড়ি ফিরছিল। পথে পাইকারা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার ওসি এস এম জাহাঙ্গীর আলম জানান, ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।