পরিদর্শক (তদন্ত) মহসীন হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চুরির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি পানচাষী মমিনুল ইসলাম নিজ গ্রামে অবস্থান করছেন। সে চাঁদপুর গ্রামের যাদব আলীর ছেলে। পরে পান ব্যবসায়ী সেজে গ্রামের মাঠে অভিযান চালাই। এসময় মাঠ থেকে তাকে গ্রেফতার করি।’
মমিনুল ইসলামের বিরুদ্ধে ২০১৫ সালে খুলনা থানায় মামলা হয়। এ মামলায় তাকে দুই বছরের সাজা দেন আদালত। শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।