শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশি ক্রিকেটারদের কম নিরাপত্তা দেওয়া হয়েছে এমনটি আমার জানা নেই। তবে আমরা ভালো নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের দেশে গত দুই তিন বছরে এ ধরনের ঘটনা ঘটেনি।’
ঢাকার গুলশানের হলি আর্টিজানের সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের দেশেও এরকম সন্ত্রাসী হামলা হয়েছিল। সে হামলার খবরও আমরা আগে থেকে জানতাম না। একইরকম ভাবে নিউজিল্যান্ডেও এ সন্ত্রাসী হামলা হয়েছে। এরকমের হামলা আগে থেকে ধারণা করা মুশকিল। তাই এটিকে দুর্ঘটনাই বলা যায়।’
তিনি জানান, ‘আমি যতটুকু শুনেছি নিউজিল্যান্ডে শেষ টেস্ট না খেলে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরে আসছে। ইতোমধ্যে দেশে আসার জন্যও প্রস্তুতি নিচ্ছে তারা।’
বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী বলেন, ‘বাংলাদেশ দলের ক্রিকেটাররা দ্রুত ফিরে আসবেন। বিসিবির চেয়ারম্যানের সঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের আলোচনা হয়েছে। আজ-কালের মধ্যে ফিরে আসবেন ক্রিকেটাররা।’