হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত দুই জন জানান, উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের ঘোড়া মার্কার পক্ষে নির্বাচনি প্রচারণা শেষে নিমাইচড়া থেকে মোটরসাইকেলে চড়ে তারা চাটমোহরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে চাটমোহর-ছাইকোলা সড়কের বোয়াইলমারী এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সবিজুর রহমান জানান, তাদের দুইজনের মাথা, মুখ, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহীতে পাঠানো হয়েছে।
চাটমোহর থানার ওসি শেখ নাসীর উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেছি। হামলাকারী দুর্বৃত্তদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কারা, কী কারণে তাদের কুপিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।