প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার বিকালে ওই রোহিঙ্গা শিবিরের পাশে পাহাড়ে লাকড়ি আনতে গেলে আকস্মিক একটি বন্য হাতি প্রবেশ করে। এ সময় হাতিটির সামনে পড়ে গেলে এর আক্রমণে তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে পুলিশ।
এ প্রসঙ্গে টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ‘পাহাড়ে লাকড়ি আনতে গিয়ে হাতির আক্রমণে এক রোহিঙ্গার মৃত্যুর হয়েছে। লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে।’
এর আগেও বেশ কয়েকবার উখিয়া ও টেকনাফে পাহাড়ের পাশে গড়ে উঠা রোহিঙ্গা শিবিরগুলোতে বন্য হাতির দল হানা দেয়। এতে হাতির আক্রমণে বেশ কয়েকজন রোহিঙ্গার মৃত্যুও হয়।