নিহত ডাকাত মোহাম্মদ সাদেক নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের মোহাম্মদ জলিলের ছেলে। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের।
টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সালাম বলেন, মঙ্গবার সকালে রোহিঙ্গা শিবিরের পাশের পাহাড় থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সাদেকের লাশটি উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার লাশের হাতে ও বুকে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।