নিহতরা হলেন, উপজেলার বিলচলন ইউনিয়নের দোদারিয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রিনা খাতুন (২৮) ও বোঁথড় মধ্যপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে বোঁথড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র শান্ত হোসেন (১২)। বজ্রপাতের সময় শান্ত মাঠ থেকে রসুন নিয়ে এবং রীনা ছাগল নিয়ে বাড়ি ফেরছিলেন।
আহতরা হলেন, উপজেলার নটাবাড়িয়া গ্রামের মোজাহার প্রামানিকের স্ত্রী শাহনাজ খাতুন (৩৫), বোঁথড় গ্রামের আলমাছ আলীর স্ত্রী রেহেনা খাতুন (৪০), মৃত কফিল প্রামাণিকের ছেলে কাবিল প্রামাণিক (৫০) ও বোঁথড় মধ্যপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে ৫ম শ্রেণির ছাত্র মুসা হোসেন (১৩)।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, বজ্রাঘাতে আহত হলে তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক শান্ত ও রীনা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।