মানিকগঞ্জে সাইবার অপরাধ সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 

 

মানিকগঞ্জে সাইবার অপরাধ সচেতনতার ওপর সেমিনার শেষে সনদ বিতরণ

মানিকগঞ্জে সাইবার অপরাধ সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই) মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন।

দিনব্যাপী এই সেমিনারে অংশ নেন এনপিআই এবং এনপিআই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাইবার অপরাধ কী, কীভাবে হয় এবং কীভাবে এগুলো প্রতিকার করা যায় সেসব বিষয়ে আলোচনা করেন সাইবার সিকিউরিটি প্রশিক্ষক ও গবেষক মেহেদী হাসান এবং কর্মসূচি সমন্বয়কারী আব্দুল্লাহ নাইম।

পরে সেমিনারে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়। তাদের হাতে সনদ তুলে দেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী মুস্তাফিজ, এনপিআই’র পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সহ-সভাপতি ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ঢাকা, মানিকগঞ্জ ও নারায়নগঞ্জ জেলায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন।