রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাতিসংঘ দূত

রোহিঙ্গা ক্যাম্প (ফাইল ছবি)

জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

রবিবার (৩১ মার্চ) দুপুরে উখিয়ার কুতুপালং আমতলী নারীবান্ধব সেবা কেন্দ্র, ইউএনএইচসিআর কার্যালয় ও হিন্দু ক্যাম্প পরিদর্শন করেন তারা।

কক্সবাজার জেলার রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম জানান, এদিন রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া দেখতে জাতিসংঘের বিশেষ দূত কুতুপালং ক্যাম্পে যান। পরে তিনি প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

উল্লেখ্য, দুই মাসের মাথায় আবারও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন বার্গনার। দুই মাস আগে এক সফরে এসে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি।