সোমবার (১ এপ্রিল) কুষ্টিয়া পৌরসভার দেড়শ’ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ১২দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সম্প্রতি এফআর টাওয়ারের অগ্নিকাণ্ড সম্পর্কে হানিফ বলেন, ‘ভবনটি নিয়ম মেনে তৈরি করা হয়নি। তাই এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অথচ এই ন্যাক্কারজনক অপরাধের সঙ্গে জড়িতদের পক্ষ নিয়ে মির্জা ফখরুলরা যে বক্তব্য দিচ্ছেন তা আইনের শাসনের পরিপন্থী।’
‘সরকার ঐক্যফ্রন্টকে ভাঙার চেষ্টা করছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হানিফ বলেন, ‘আওয়ামী লীগ কখনও রাজনৈতিক দল ভাঙাগড়ার খেলায় বিশ্বাসী না। এ অভ্যাস বিএনপির আছে।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই এদেশে রাজনীতির এই নোংরা খেলা শুরু করেছিলেন। তিনি ক্ষমতা দখল করেই সব দলকে ভেঙে নিজের দল তৈরি করেছিলেন। ঐক্যফ্রন্টের মতো জনবিচ্ছিন্ন একটি দলকে নিয়ে আমাদের কোনও ভাবনা নেই।’
এর আগে কুষ্টিয়া পৌরসভার দেড়শ’ বছর পূর্তিতে শহরে একটি আনন্দর্যালি বের হয়। পরে কুষ্টিয়া পৌর সভার মেয়র আনোয়ার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুব উল আলম হানিফ। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলামসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এবং সুধিজনরা উপস্থিত ছিলেন।