এবছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬টি জেলার ৯৫ হাজার ১৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। তবে পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৮৫১ জন শিক্ষার্থী। এদিকে বোর্ডের অধীন ফেনী জয়নাল হাজারী কলেজের এক শিক্ষার্থীকে অসাধুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।