বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু জাফর। তিনি বলেন, ‘খালেদা জিয়া এ মামলায় হাইকোর্টের দেওয়া জামিনে আছেন।’
উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পাশে হায়দারপুল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন লাগিয়ে ক্ষতিসাধন করার অভিযোগে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান হাওলাদার খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৩২ জনের বিরুদ্ধে একটি নাশকতা মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে এজাহার এবং এজাহার বহির্ভূত আরও কয়েকজনের মধ্যে মোট ২৬ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করা হয়।