নিহত মিলন উপজেলার তারাপুর মোড়লপাড়ার বেলাল হোসেন কালুর ছেলে এবং নিহত সেনারুল একই এলাকার ঠুঠাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাজ্জাদ সরোয়ার জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মিলনসহ ১৫-২০ জনের একটি দল ভারতে গরু আনতে যায়। এসময় ভারতের ৭৮ বিএসএফ শোভাপুর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় মিলন এবং গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হয় সেনারুল। পরে মিলনের মরদেহসহ সেনারুলকে তার সহযোগিরা বাংলাদেশে নিয়ে আসে। পরে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে উপজেলার মনাকষা এলাকায় মারা যায় সেনারুল।
তিনি জানান, নিহতরা ফেনসিডিল, ইয়াবা ও গরু চোরাকারবারি দলের সদস্য।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হবে।