এদিকে শ্রমিক অবরোধের কারণে সকাল থেকে মুরাদপুর থেকে অক্সিজেন রোডে যানচলাচল বন্ধ ছিল।
আমিন জুট মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুল রহমান বলেন, ‘মোট পাঁচ স্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য মজুরি কমিশন ২০১৫ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে চারটি স্তরে মজুরি কমিশন ২০১৫ বাস্তবায়িত হয়েছে। শুধু কারখানা শ্রমিকদের জন্য এখনও এই স্কেল বাস্তবায়ন করা হয়নি৷ এটা আমাদের শ্রমিকদের প্রতি অন্যায় আচরণ। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আমাদের ন্যায্য দাবিগুলো অবশ্যই মেনে নিতে হবে।’
৯ দফা দাবির অন্যান্য দাবিগুলো হলো গ্র্যাচুইটি, পিএফ ফান্ডের টাকা দেওয়া, বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, অবসর শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধ। এই ৯ দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ২, ৩, ৪ এপ্রিল মোট ৩ দিন সারাদেশে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন কারখানা শ্রমিকরা।