পুকুরে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

বগুড়াবগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে আলিমুদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বাগইল গ্রামে মাছ চাষের পুকুরে পানি দেওয়ার জন্য শ্যালো মেশিন চালুর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

কাহালু থানার এসআই আবদুর রহিম জানান, আলিমুদ্দিন কাহালুর বাগইল গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। বাগইল গ্রামের মোস্তফা মসজিদের পুকুর লিজ নিয়ে তাতে মাছের চাষাবাদ করছিলেন। আর পুকুরটি দেখাশোনার দায়িত্বে ছিলেন প্রতিবেশি আলিমুদ্দিন। বুধবার সকালে আলিমুদ্দিন পুকুরের শ্যালো মেশিনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।