জেলা ও দায়রা জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০১৭ সালে ২৮ অক্টোবর ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী সড়ক থেকে একটি বাসে তল্লাশি চালানো হয়। তখন রুবেলের কাছে ৭৫০ গ্রাম হেরোইনের প্যাকেট পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) (খ) ধারায় ভেড়ামারা থানায় মামলা হয়। একই বছর ৩০ নভেম্বর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত রুবেলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
রুবেল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বৃত্তিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।