বুধবার (৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক সরকারের সভাপতিত্বে এই সমন্বয় সভা হয়।
ক্রমাগত ভুলের কারণে বিএনপি’র রাজনৈতিক বলয় ছোট হয়ে আসছে বলে মন্তব্য করেছেন নাসিম। তিনি বলেন, ‘বিএনপি জোটের ভুলের কারণে রাজনীতি আজ বিরোধী দলশূন্য হয়ে পড়েছে। এ অবস্থার জন্য সরকার মোটেই দায়ী নয়। বিএনপি ক্রমাগত ভুল করছে। একের পর এক ভুল করে যাচ্ছে। একবার ২০১৪ সালে নির্বাচন না করে ভুল করেছে। এবার নির্বাচনে দাঁড়িয়ে বিজয়ী হয়েও শপথ না নিয়ে ভুল করছে। ৩০ এপ্রিলের মধ্যে শপথ না নিলে বিএনপি’র আমও যাবে ছালাও যাবে।’
সভায় মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘বিএনপি নেত্রী জেলে আছেন এক বছরের ওপরে। দুর্ভাগ্য, নেত্রীকে জেলে রেখে তারা মিলাদ, ঘরে বসে অনশন, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আন্দোলনের হুমকি ছাড়া আর কোনও কর্মসূচিতে মাঠে নেই। এটি একটি রাজনৈতিক দলের জন্য ব্যর্থতা ছাড়া কিছু নয়। আমাদের নেত্রী যদি এতদিন জেলে থাকতেন, তাহলে বাংলাদেশে আন্দোলনের আগুন জ্বলতো।’