গাজীপুরে শ্যালককে হত্যার অভিযোগে দুলাভাই গ্রেফতার

গ্রেফতারকৃত মুসা আলমগাজীপুরে শ্যালককে হত্যার অভিযোগে মামলায় দুলাভাই মুসা আলমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মুসা গাইবান্ধার সদর থানার মোল্লারচর (সানন্দবাড়ী) এলাকার জবেদ আলীর ছেলে।

বুধবার (৩ এপ্রিল) তাকে গাইবান্ধা থেকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম) শরীফুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, পারিবারিক কলহের জেরে গত ২৬ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় স্ত্রী, শ্যালক ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় মুসা আলম। এতে ঘটনাস্থলেই শ্যালক আশিক মারা যায় এবং অপর দুজন আহত হয়।

এ ঘটনায় গাজীপুর সদর থানায় মামলা দায়ের করেন নিহতের মা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার দুপুরে গাইবান্ধা জেলার সানন্দাবাড়ী এলাকা থেকে মুসাকে গ্রেফতার করে।