দন্ডপ্রাপ্তরা হলেন মো. জাকির, আব্দুল খালেক, মো. সালাউদ্দিন, জমির আলী, অলি উদ্দিন, মো. আকবর হোসেন, ইসলামইল, মো. সামসুদ্দিন, আবদুল আলী, মো. মনির হোসেন, আলমগীর হোসেন, সবুজ মাঝি, আবু তাহের, মোসলেম, সাইফুল, আব্দুল বারেক, কাদের সিকদার, তাজুল মালতিয়া। আটককৃতদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান ইলিশের অভয়াশ্রম রক্ষায় মৎস্য বিভাগের নিয়মিত টহল অনুযায়ী ভোলার মেঘনা নদীর রাজপুর ও ভোলার চর এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অপরাধে ১৮ জেলেকে আটক করা হয়। পরে এদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।