পেঁয়াজভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক দুজনসাতক্ষীরায় পেঁয়াজের ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক হাজার ৪৫০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) সকালে তালা উপজেলার নওয়াপাড়া ধলবাড়িয়া থেকে ট্রাকসহ এই পেঁয়াজ ও ফেনসিডিল আটক করা হয়।

আটককৃতরা হলেন–  ট্রাক ড্রাইভার কালীগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের কাউসার খাঁর পুত্র রেজাউল করিম বাবু ও হেলপার সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে শফিকুল ইসলাম।

তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির বাংল ট্রিবিউনকে জানান, ভোমরা থেকে পেঁয়াজভর্তি একটি ট্রাক (সাতক্ষীরা ট ১১-০১০১) ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। ওই ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তালা উপজেলার ধলবাড়িয়া এলাকায় তল্লাশি শুরু করে। এ সময় সাড়ে এক হাজার ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিলগুলো ট্রাকে বিশেষ কায়দায় লুকানো ছিল।