তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে সদর উপজেলার গান্না এলাকায় অবৈধ অস্ত্র বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের ওহেদ বিশ্বাসের ছেলে কামাল বিশ্বাস ও সদর উপজেলার রামনগর গ্রামের বিমল কর্মকারের ছেলে সুভাষ কর্মকারকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।