নিহত ইকবাল ওই গ্রামের শামছুল হকের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে ইকবাল মানসিকভাবে অসুস্থ ছিল। মাঝেমধ্যে সে তার বাবা-মাকে মারপিট করতো। মঙ্গলবার ভোরে নিহতদের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে গিয়ে দেখতে পায় ইকবাল মাটিতে পড়ে আছে। এসময় নিহতের বাবা-মা পালিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ইকবালের জ্বালাতন সহ্য করতে না পেরে তার বাবা মাথায় আঘাত করে হত্যা করতে পারে বলেও স্থানীয়দের ধারণা।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার এসআই মানিক চন্দ্র দে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ভাই জহুরুলকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের মা ও বাবা পলাতক রয়েছে।