এর আগে গত ১০ মার্চ রাতে পৌর এলাকার রাজাবাড়ী মহল্লায় আবুল খায়েরের বাড়ির পাঁচ তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হচ্ছে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট এলাকার ট্যাংগাপাড়া গ্রামের আজাহার সরদারের ছেলে মিরাজ সরদার (৩২), বরিশালের অগৈলঝড়া এলাকার পতিহার গ্রামের আক্কাস আলী গোমস্তার ছেলে মতি গোমস্তা (৫৫), কুড়িগ্রাম জেলার উলিপুর এলাকার খামারটগরপুড় গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রাকিবুল ইসলাম (২৪), গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার শান্তিরাম গ্রামের নুরুল হকের ছেলে মাহবুব হক (৪২) ও কুড়িগ্রামের রাজারহাট এলার পীর মাহমুদ গ্রামের বাবুল হোসেনের ছেলে মোক্তার হোসেন (২৯)। তারা সবাই পৌর এলাকার কাতলাপুর ও রাজাবাড়ী মহল্লায় ভাড়া বাড়িতে থাকে।
পুলিশ ও ধর্ষণের শিকার নারীর পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ পৌর এলাকার আনন্দপুর মহল্লায় ভাড়া বাড়িতে থেকে গৃহকর্মীর কাজ করতেন ও পোশাক কারখানায় চাকরি খুঁজছিলেন। এরই সুযোগে মিরাজ সরদার তাকে পোশাক কারখানার চাকরি দেওয়ার কথা বলে গত ১০ মার্চ রাতে রাজাবাড়ী মহল্লার একটি বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে সেখানে একটি কক্ষে আটকে রেখে তাকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে ওই গৃহবধূকে হত্যা করে লাশ গুম করে ফেলারও হুমকি দেয় বখাটেরা। পরে এ ঘটনায় সোমবার রাতে গৃহবধূ মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। ভিকটিম জানান, প্রাণভয়ে এতোদিন তিনি মামলা করেননি।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, ‘গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’