এ সময় উপস্থিত ছিলেন– ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ, কলেজ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম ডাবলু প্রমুখ।
সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় ভেড়ামারা শহরে অবস্থিত কসমেটিকস পট্টি, দক্ষিণ রেলগেট, মাইক্রোবাস স্ট্যান্ড, কোচ স্ট্যান্ড, বেবিট্যাক্সি স্ট্যান্ড এলাকার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।