মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের অপারেটর সৈয়দ আহম্মেদ এ ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মংলা বন্দর থেকে শ্রমিক নিয়ে লঞ্চটি বেসক্রিক এলাকায় অবস্থানরত পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি এস স্কোপোস’র উদ্দেশে যাচ্ছিল। পানামা জাহাজটি থেকে সার খালাস করতে এসব শ্রমিকদের সেখানে নেওয়া হচ্ছিল। হঠাৎ ঝড়ের কবলে পড়ে লঞ্চটি ডুবে যায়। শ্রমিকরা সাঁতরে চ্যানেলের তীরে উঠে আশ্রয় নিতে সক্ষম হলেও লঞ্চের একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তবে শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্সের ম্যানেজার মো: মাসুদ কবির দাবি করেছেন, লঞ্চের ৪/৫ শ্রমিক-কর্মচারী সাতরিয়ে চ্যানেলের কূলে সুন্দরবনে উঠে আশ্রয় নেয় এবং বাকিরা বিদেশী জাহাজটিতে উঠতে সক্ষম হয়েছে।
সৈয়দ আহম্মেদ জানান, একই জাহাজ থেকে সার খালাসের সময় ঝড়ের কবলে পড়ে একটি সারবাহী বার্জ ডুবে যায়। তবে, বার্জটির শ্রমিকরা সকলেই তীরে উঠতে সক্ষম হয়েছেন। তিনি জানান, জাহাজটির স্থানীয় এজেন্ট হিসেবে রয়েছে ওটিসি শিপিং।