পুলিশ জানায়, ভৈরব, আশুগঞ্জ ও সরাইলসহ আশ-পাশের থানায় ডাকাত সর্দার মহরত আলীর বিরোদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক ও ধর্ষণের প্রায় এক ডজন মামলা রয়েছে। এছাড়াও সে দীর্ঘ দিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলো।
ওসি মো. মুখলেসুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাতে একদল ডাকাত উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চান্দপুরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তি পুলিশ অভিযানে নামে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। পরে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে একজন ডাকাত ও পুলিশের দুই এসআইসহ ৬ জন সদস্য আহত হয়। পরে আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত ডাকাত সর্দার মহরম আলীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।