আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং সিএন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহমেদ খলিফা জানান, বৃহস্পতিবার ভারতের লোকসভা নির্বাচন এবং পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল রবিবার বাংলাদেশে ও সোমবার ভারতে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময়ে পার্সপোটধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। দুই দেশের ব্যবসায়ীরা চিঠির মাধ্যমে বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।