শুক্রবার (১২ এপ্রিল) বিকালে টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকায় জেলা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী সচেতনতামূলক সভায় পুলিশ সুপার এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ইয়াবা কারবারীদের সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। তবে উদ্দেশ্যমূলক ভাবে কাউকে ইয়াবা কারবারি বানানোর চেষ্টা করবেন না।’
তিনি আরও বলেন, ‘স্কুল কমিটিতে কোনও ইয়াবা ব্যবসায়ী থাকলে তাদের তথ্য দিন, ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া কোনও জনপ্রতিনিধিদের দোহাই দিয়ে ইয়াবা ব্যবসা করলে তাদেরও রেহাই হবে না।’
পুলিশ সুপার বলেন, ‘ইয়াবা ব্যবসা বন্ধে সাংবাদিকরাও কাজ করছেন, তবে দুয়েকজন আছেন উদ্দেশ্যমূলক ভাবে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে অনেক ভদ্রলোককে ইয়াবা ব্যবসায়ী বানিয়েছেন। কোনও নিরীহ লোক যেন হয়রানীর শিকান না হয়, সাংবাদিকদের সেদিকে খেয়াল রাখতে হবে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মো. শফিক মিয়া, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, কমিউনিটি পুলিশিং সভাপতি নুরুল হুদা, টেকনাফ আল জামেয়া মাদ্রাসার পরিচালক মুফতি কিফায়ুতুল্লাহ শফিক, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন প্রমুখ।