এ সময় বক্তারা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ তার দোসরদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
তারা বলেন, ‘শুধু দেরিতে চার্জশিট দেওয়ার কারণে মামলা দুর্বল হয়ে যায়। প্রায়ই দেখা যায়, এ কাজে সময় লেগে যায় কয়েক বছর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যদের গড়িমসির কারণে পার পেয়ে যায় ভয়ঙ্কর অপরাধীরা। মানববন্ধন শেষে নুসরাতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।’
এ সময় বক্তব্য রাখেন– ভোলা ইমান আকিদা সংরক্ষণ কমিটির সহ-সভাপতি মাওলানা নুরে আলম, সাধারণ সম্পাদক মাওলানা তাজউদ্দিন ফারুকী, এনশিওর ল্যান্ডমার্কের ভাইস চেয়ারম্যান মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ইসলামী আন্দোলন ভোলা জেলা সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা নুরল আমিন আশ্রাফি, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ।