নিহত শ্রমিকরা হলেন, উপজেলার কেশবপুর গ্রামের কালা চাঁদ মন্ডলের ছেলে আব্দুল হান্নান ও নতুন বাস্তপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে বাবু মিয়া।
আহত শ্রমিক শফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো সকালে শেখ ব্রিক্স ইটভাটায় কাজ করছিলেন আব্দুল হান্নান ও বাবু মিয়া। এসময় পাশের মাটির স্তুপ তাদের উপর ধসে পড়ে। অন্য শ্রমিকরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীম কবীর জানান, নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত শ্রমিক শফিকুল ইসলামকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।