শবে বরাত উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল বন্দরপবিত্র শবে বরাত উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকাল থেকে ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

বেনাপোল কাস্টমসের কার্গো সুপার আজিজুর রহমান বলেন, পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি থাকায় পণ্য পরিবহন বন্ধ রয়েছে । এ কারণে সকাল থেকে এ পথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামিকাল সকাল থেকে বাণিজ্য আমদানি-রফতানি স্বাভাবিক নিয়মে চলবে।  

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, পবিত্র শবে বরাত উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।