অভিযুক্ত রুহুল আমিন ফতুল্লা থানার তল্লা ওয়াপদার পুল এলাকার জসিম উদ্দিনের ছেলে। পুলিশ ও ওই শিশুর পরিবার জানায়, বেলা ১১টার দিকে রাস্তায় খেলা করছিল শিশুটি। এ সময় শিশুটিকে ঘুড়ি ও খেলনা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বখাটে রুহুল আমিন পাঠানটুলী পৌর কবরস্থানের উত্তর পাশের একটি তিন তলা বাড়ির ছাদে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন শিশুটি চিৎকার শুরু করলে রুহুল আমিন পালিয়ে যায়। পরে শিশুটি বাসায় এসে বাড়ির লোকজনকে জানালে তাদের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে স্থানীয়রা রুহুল আমিনকে খুঁজে বের করে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. জসিম উদ্দিন জানান, অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।