কসবায় শিক্ষকদের মানববন্ধন

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শিক্ষকদের মানববন্ধন

বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা থেকে অতিরিক্ত ৪ শতাংশ টাকা কর্তনের প্রতিবাদে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষকেরা। আজ শনিবার (২৭ এপ্রিল) বিকেলে কসবা স্বাধীনতা চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইউসুফ ভুইয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, চক চন্দ্রপুর দাখিল মাদ্রাসার সুপার ইয়াকুব আলী, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আক্কাছ, মিজানুর রহমান, জাকির হোসেন প্রমুখ।

মানববন্ধনে কসবা উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার শিক্ষক সমিতির সদস্যরা অংশ নেন। মানববন্ধন শেষে তাদের বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।