উল্লাপাড়ায় কলেজছাত্রীকে যৌন হয়রানি করায় ৬ মাসের দণ্ড

রাঙামাটিতে ৫ জঙ্গির দশ বছরের জেলসিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কলেজছাত্রীকে যৌন হয়রানি করায় সিরাজুল (২৫) নামে এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে নির্বাহী হাকিম মো. আরিফুজ্জামান এ রায় দেন।

সিরাজুল উপজেলার দাঁতপুর এলাকার আসমত আলীর ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. আরিফুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এক কলেজছাত্রীকে যৌন হয়রানি করার সময় স্থানীয়দের হাতে আটক বখাটে সিরাজুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।