নিহত সাগর উত্তর কয়া গ্রামের আবদুল জলিলের ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়িতে পানির পাম্পে কাজ করার সময় ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।