বিস্ফোরক মামলায় বগুড়া শহর বিএনপির সভাপতি গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিবগুড়ায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক মামলায় শহর বিএনপির সভাপতি মাহবুবর রহমান বকুল গ্রেফতার হয়েছেন। সদর থানা পুলিশ রবিবার (২৮ এপ্রিল) রাতে তাকে শহরের সুত্রাপুরের গোহাইল রোডের বাড়ি থেকে গ্রেফতার করে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, ২০১৪ সালে শহরের স্টেশন রোডে পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ মামলায় মাহবুবর রহমান বকুল চার্জশিটভুক্ত আসামি।
বগুড়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম জানান, মাহবুবর রহমান বকুল ২০টি মামলায় জামিনে আছেন। তিনি ২০১৪ সালে শহরে স্টেশন রোডে পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় আসামি। এ মামলায় তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে পৃথক চার্জশিট হয়। চার্জশিটে বকুল ৬০ নম্বর আসামি হলেও জামিন নেননি। তাই পুলিশ ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করেছে।