মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা পশ্চিমপাড়া গ্রামের মৃত রুমালীর ছেলে বারেক শুক্রবার দুপুরের দিকে বাড়ির সামনের হাওরে ধান কাটার সময় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বৃষ্টিপাত শুরু হওয়ার পর বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে জেলা প্রশাসক মঈন উল ইসলাম জানান, সরকারি বিধি অনুযায়ী নিহতের পরিবারকে অনুদান দেওয়া হবে।