শনিবার (৪ মে) দুপুরে জেলা প্রশাসকের দরবার হলে ফণীর কারণে ক্ষয়ক্ষতি বিষয়ক প্রেস এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সবাই মিলে কাজ করার ফলে ক্ষয়ক্ষতি কম হয়েছে। এ ধরনের সম্মিলিত প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।’ তিনি ঘূর্ণিঝড় মোকাবিলায় স্বেচ্ছাসেবদের কর্মকাণ্ডের প্রশংসা করেন।